বিএনপি ক্ষমতায় না এলে দেশ ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে: বুলু

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:১১ পিএম

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী-৩ আসনে ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু বলছেন, আগামীতে জাতীয়তাবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় না এলে দেশে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে। এর ভাগ্য সিকিমের মতো হবে। এটি থেকে পরিত্রাণ পেতে হলে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসা ছাড়া আর বিকল্প পথ নেই। তিনি দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর মাইজদীতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মায়ের কবর জিয়ারত শেষে একাত্তরকে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির এই শীর্ষ নেতা জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, যারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে বেহেশতে যাবে এটি বলে, তারা আল্লাহর সঙ্গে শিরক করছে। ইমান আকীদার বিরুদ্ধে এ ধরনের কথা যেমন অবান্তর, তেমনি গত ৫৪ বছরে দেশের কোনো উন্নয়ন হয়নি; বিশেষ করে বিএনপির আমলে বলে অপ্রচার করছে, তারা ৫৪ বছর আগে পাকিস্তানের সময় এ দেশ যেমন ছিলো তেমন দেখতে চান। তাদের এ দেশের মানুষ ভোট দেবে না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলীসহ আরও অনেকে।  

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর