এটা প্রমাণিত খালেদা জিয়ার সঙ্গে কারো তুলনা হয়না: বুলু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়াকে সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা ও তার পরিবারের সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তার সঙ্গে কারো তুলনা হয় না।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ফাজিল মাদরাসা মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ধানের শীষে সমর্থনে কর্মী সভা ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠানে যোগ দিয়ে  তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূস ও উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়ে নোয়াখালী-৩ আসনে বিএনপির এই প্রার্থী বলেন, বেগম খালেদা জিয়া কখনও প্রতিহিংসার রাজনীতি করতেন না। তিনি ছিলেন উদার মনের একজন মহীয়সী নারী।

শেষে তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান,আরাফাত রহমান কোকোর জন্য দেশবাসীর কাছে দোয়া চান। 

ছয়ানী ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-  বরকত উল্লাহ বুলুর স্ত্রী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপি আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মোহাম্ম মহসিন আলম  দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তুরের নেতৃবৃন্দ। 

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর