নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুর পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতারা।

সোমবার (২২ ডিসেম্বর) ‍দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কায়েসুর রহমানের কাছ থেকে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য কামাক্ষ্যা চন্দ্র দাসের নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে তারা মনোনয়পত্র সংগ্রহ করেছেন। দেশে মব সন্ত্রাসের নামে যে অরাজকতা  ও সন্ত্রাস চলছে তা যেন পরিহার করে সবাই নির্বাচনী মাঠে এসে ভোটে অংশগ্রহণ করেন। বিএনপির পক্ষ থেকে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করা হবে এবং আচরণবিধি মানা হবে।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর