জিয়া ও খালেদা জিয়ার আদর্শে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি: বরকত উল্লাহ বুলু

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি তার নিজস্ব রাজনৈতিক ধারা বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথনির্দেশনা এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই আগামী পাঁচ বছর দেশ শাসন করবে বিএনপি।

শনিবার (২১ মার্চ) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম মির্জানগর গ্রামে নিজ বাড়িতে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এই সংসদ সদস্য।

বরকত উল্লাহ বুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এ উপমহাদেশের সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক এবং বেগম খালেদা জিয়া ছিলেন সবার কাছে একজন গ্রহণযোগ্য সরকার প্রধান। এই দুই মহান নেতার আদর্শকে ধারণ করেই তাদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।

সাবেক এই মন্ত্রী বলেন, জনগণ একটি দখলমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করে। বিএনপি সরকার জনগণের সেই দাবিগুলোকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে।

এর আগে সকালে গ্রামের বাড়িতে স্থানীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন বরকত উল্লাহ বুলু। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর