তাইওয়ানকে পুনরেকত্রীকরণের ডাক শি জিনপিংয়ের

প্রস্তাব নাকচ তাইপের

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

‘ইতিহাসের স্রোতকে কখনো থামানো যায় না’- এমন কঠোর ও দৃঢ় বার্তা দিয়ে তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ‘পুনরেকত্রীকরণের’ ডাক দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেয়া ভাষণে তিনি সামরিক শক্তি প্রয়োগের কোনো কথা সরাসরি উল্লেখ না করলেও তাইপের পক্ষ থেকে তাঁর এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।

বরং একদিকে শান্তির বার্তা এবং অন্যদিকে তাইওয়ানের আকাশসীমায় চীনের ২৯টি যুদ্ধবিমান ও রণতরীর মহড়া ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শি জিনপিং বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনা কমিউনিস্ট পার্টির একটি ‘অটল ঐতিহাসিক মিশন’। তিনি ঘোষণা করেন, ইতিহাসের স্রোতকে থামানো যাবে না। মাতৃভূমির সম্পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়িত হতে হবে এবং তা নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে।


গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে চীন বরাবরই নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং দ্বীপটিকে ‘এক দেশ, দুই নীতি’ মডেলে স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়ে আসছে। শি জিনপিং তাঁর ভাষণে ‘এক চীন নীতি’ সমুন্নত রেখে আলোচনার দরজা খোলা রাখার কথা বলেন এবং তাইওয়ানের জনগণসহ সব চীনাদের ‘বিচ্ছিন্নতাবাদী’ শক্তির বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

তবে বেইজিংয়ের এই বার্তাকে পাত্তা দেয়নি তাইওয়ান সরকার। তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাইওয়ানের সরকার বা জনগণ কেউই ‘এক দেশ, দুই নীতি’ মেনে নেবে না; কারণ এর অর্থ হলো কমিউনিস্ট পার্টির কর্তৃত্ববাদী শাসনের কাছে নতি স্বীকার করা। কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়ে সাংবাদিকদের বলেন, তাইওয়ান একত্রীকরণ নিয়ে শি জিনপিংয়ের ভাষার ধরনে অতীতের চেয়ে নতুনত্ব কিছু নেই।

ভাষণে শি জিনপিং সামরিক বলপ্রয়োগের কথা উল্লেখ না করলেও বাস্তবে তাইওয়ানের চারপাশে চীনা সামরিক বাহিনীর তৎপরতা থেমে নেই। বৃহস্পতিবারই তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দ্বীপটির চারপাশে চীনা যুদ্ধজাহাজের পাশাপাশি জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোনসহ অন্তত ২৯টি চীনা সামরিক বিমানের ‘যৌথ যুদ্ধ প্রস্তুতিমূলক টহল’ শনাক্ত করেছে।


আগামী সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি শহর শেনজেনে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপেক শীর্ষ সম্মেলন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে, এবং তাইওয়ানের আসন্ন স্থানীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে শি’র এই ভাষণ ভূরাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯১১ সালের বিপ্লবের নায়ক সান ইয়াত-সেনকে বেইজিং ও তাইপে উভয় পক্ষই শ্রদ্ধা করে; তাইওয়ানে তিনি আনুষ্ঠানিকভাবে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃত। তবে তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে ও তাঁর ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি চীনের থেকে নিজেদের স্বতন্ত্র পরিচয়ের ওপর জোর দিচ্ছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিজয়ের কৃতিত্ব বেইজিংয়ের একার দাবিরও কড়া বিরোধিতা করছেন। বেইজিং প্রেসিডেন্ট লাই-কে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে তাঁর সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলেও লাই স্পষ্ট জানিয়েছেন, শুধু তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

একাত্তর/এআরএস
মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলকে কোনো পরাশক্তির লড়াইয়ের ময়দান বা ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্র হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই অঞ্চলে স্থায়ী শান্তি ও...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মুখে বিশ্বজুড়ে নৌ-সামরিক সরঞ্জাম, যুদ্ধজাহাজ ও সাবমেরিন উৎপাদনের হার ব্যাপকভাবে বৃদ্ধি...
চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভিজাত পলিটব্যুরোর অন্যতম প্রবীণ সদস্য লিউ ইয়ানদং আর নেই। বুধবার রাজধানী বেইজিংয়ে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।...
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের সীমান্তবর্তী শহর দান্ডংয়ে একদিনের চমকপ্রদ সফর শেষে দেশে ফিরেছেন। সেখানে তিনি ঐতিহাসিক কোরিয় যুদ্ধের একটি মেমোরিয়াল বা স্মৃতিসৌধ পরিদর্শন করেন। রোববার...
চলতি বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দলভুক্ত হবার পরও মোস্তাফিজুর রহমানকে হুট করে ছেড়ে দেয়ার বিতর্ক এখনো ভক্তদের মনে টাটকা। তবে, সেই ডানা ভাঙা নিয়তির হিসাব চুকিয়ে বছর ঘুরতেই আসন্ন ২০২৭ আইপিএলের...
আবাসন সংকট ও আকাশছোঁয়া বাড়িভাড়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্পেন। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় আগাম সাধারণ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বুধবার দেশজুড়ে পালিত সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন ৩০ লাখেরও...
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লেগেছে নাকি কেউ লাগিয়ে দিয়েছে, সে বিষয়ে তদন্ত করতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে এক ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার, শহরের পুশকিনস্কি জেলায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই প্রাণঘাতী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর