রাজবাড়ীতে বিএনপির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিন পুলিশ আহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ পিএম

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও দলটির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের সজ্জনকান্দা এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে তার বাসা থেকে শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের পান্না চত্বর ঘুরে কোর্ট চত্বরে যাওয়ার পরপরই পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। 

এসময় বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ও সরকার পতনের স্লোগান দিতে থাকে। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে বিএনপি তাদের কর্মসূচি পালন করছিলো। হঠাৎ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা দিয়ে আক্রমণ করা হয়। এতে জেলা পুলিশের তিন সদস্যদের পোশাক ছিড়ে ফেলাসহ তাদের মারাত্মকভাবে আহত করা হয়েছে। পরে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে জেলা বিএনপি কার্যালয়ে দলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও অ্যাডভোকেট আসলাম মিয়ার নেতৃত্বে আলোচনা সভা ও শান্তিপূর্ণ শোভাযাত্রার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে।

আরবিএস  
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর