নারায়ণগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার তিন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৩:৩৫ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে সাত লাখ লক্ষ ৮০ হাজার টাকার জাল নোট, ল্যাপটপ, প্রিন্টার ও জাল নোট ছাপানোর মেশিন।

শনিবার দুপুরে সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন- ফেনীর আকরামপুরের মৃত আবু তালেবের ছেলে আলমগীর হোসেন, চাঁদপুরের ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে রাসেল ও কুড়িগ্রামের নাগেশ্বরীর আজিজ রহমানের ছেলে রুবেল ইসলাম হৃদয়।

পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়াবাড়ির চতুর্থ তলায় অভিযান চালায় পুলিশ। এ সময় তিনজনকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেপ্তার করা হয়।

জাল নোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় ঢাকাসহ আশপাশের জেলায় তারা বিক্রি করতো বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

আরবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর