রাজবাড়িতে অনুষ্ঠিত হলো বই উৎসব

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১২:৫৭ পিএম

রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। উৎসবে অংশ নেয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। অভিভাবকদের সাথে নিয়ে কিনেছেন নিজের পছন্দের বই। আয়োজকরা জানান, পাঠকদের বইয়ের প্রতি মনোযোগী করতেই এই আয়োজন।

শুক্রবারে রাজবাড়ী শিল্পকলা একাডেমির পরিবেশটা ছিল একেবারেই ভিন্ন। সকাল থেকে আসতে থাকে স্কুল কলেজের শিক্ষার্থীরা।

অভিভাবকরা জানান, বেশিরভাগ শিশু কিশোর এখন মোবাইল ও টিভির স্ক্রিনে আসক্ত। দিনকে দিন কমে যাচ্ছে বই পড়ার প্রবণতা। এই প্রবণতা থেকে বের করতে এরকম উৎবের খুব দরকার।

আয়োজকরা জানান, পাঠকদের বইয়ের প্রতি আরো বেশি মনোযোগী করে তুলতেই এই আয়োজন।

রাজবাড়ী শিল্পকলা একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো, তরুণ প্রজন্ম যাতে বইমুখী হয়। তারা যাতে বই পড়ে, বই কেনে এবং বই সংগ্রহ করে। তাছাড়া তারা যাতে পারিবারিকভাবে নিজেদের লাইব্রেরি গড়ে তোলে। আমরা চাই, স্কুল কলেজে লাইব্রেরির যে ঐতিহ্য ছিলো সেই ঐতিহ্য ফিরে আসুক।

রাজবাড়ীর শিল্পকলা একাডেমি দিনব্যাপী বই উৎসব চলে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

একাত্তর/পিএজে
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর