মাধবদীতে কুপিয়ে হত্যা করা যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম

নরসিংদীর মাধবদীতে কুপিয়ে হত্যা করা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার নুরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক নির্মল দেবনাথ (৪৫) কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন গোথালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে। তিনি মাধবদীর নুরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুর এলাকায় স্থানীয়ভাবে বসবাস করতেন। তিনি একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে তার পরিবারের লোকজন বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। রাতের কোন এক সময় ভেন্টিলেটরের ফাঁকা জায়গা দিয়ে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে তার ঘরে ঢুকে তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খরব দেন প্রতিবেশীরা।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

একাত্তর/জো
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর