ধলেশ্বরীতে ট্রলারডুবি: তিনজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:৩৬ এএম

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির তিনদিন পর তিনজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর গুদারাঘাট এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

নিহতরা হলেন-আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. বাবুল মিয়া (৪৭), পুরান গোগনগরের মৃত মতি মিয়ার ছেলে মো. সেলিম (৪০) ও একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে জালাল মিয়া (৫১)।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গত সোমবার সকালে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় ডিক্রির চর গুদারাঘাটে ওই ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলার থাকা ১৫ থেকে ২০ যাত্রীর সবাই সাঁতরে তীরে আসতে পারলেও তিনজন নিখোঁজ হয়।

বুধবার ওই তিনজনের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর