ঘন কুয়াশায় ছয় ঘণ্টা বন্ধ ফেরি চলাচল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:১২ এএম

ঘন কুয়াশার কারণে টানা ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। কুয়াশার কারণে মাঝনদীতে আটকে ছিল দুইটি ফেরি।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে, বুধবার দিবাগত রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটিসি।

ওই সময় মাঝনদীতে পথ হারিয়ে জাহাঙ্গীর ও করবী নামে দুটি ফেরি আটকা পড়ে বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি বলেন, মধ‍্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব‍্যাহত হচ্ছিল। রাত দেড়টার দিকে মাঝ পদ্মায় দুটি ফেরি পথ হারিয়ে ফেললে দুর্ঘটনা এড়াতে চলাচল বন্ধ করে দেয়া হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
প্রবল ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদীতে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। 
ঘন কুয়াশার কারণে প্রায় দুইঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ সময় ল‌ঞ্চে‌র তিনজন যাত্রী নদীতে পড়ে যান।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে শনিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকালে চালু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর