ছাগল চুরি দেখে ফেলায় গ্রাম পুলিশকে হত্যা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম

রাজবাড়ীর এক গ্রাম পুলিশ হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাগল চুরি দেখে ফেলায় ওই গ্রাম পুলিশকে শ্বাসরোধে হত্যা করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মুক্তার শেখ। তিনি ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ঝাউকাঠি গ্রামের বাসিন্দা। নিহত গ্রাম পুলিশের নাম রনজিৎ কুমার দে। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্রনাথ দের ছেলে।

শুক্রবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। 

তিনি জানান, পাঁচ জানুয়ারি দিবাগত রাতে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পাহাড়ারত অবস্থায় খুন হন গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে। পরদিন সকালে পাশের বাগানে তার মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের করলে তদন্ত শুরু করে জেলা পুলিশ। 

ঘটনাস্থলের আলামত থেকে তদন্ত করে পাওয়া যায়, মূলত ছাগল চুরি দেখে ফেলায় মুক্তার শেখসহ তিনজন মিলে ওই গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাংবাদিক সম্মেলনে, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুিনরুজ্জামান খান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর