যুবককে প্রকাশ্যে হত্যার পর বাড়ির সামনে ফেলে গেলো দুর্বৃত্তরা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম

নারায়ণগঞ্জে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তারা নিহতের মরদেহ বাড়ির সামনে ফেলে গেছে। এসময় আরও এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে জেলা শহরের চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম দানিয়াল। তিনি ফতুল্লার মাসদাইর এলাকায় দেলোয়ার মিয়ার ছেলে। আহত যুবকের নাম শুভ। তিনিও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে কয়েকজন যুবক তাদের দুই জনকে কুপিয়ে আহত করে। পরে হামলাকারীরা তাদের অটোরিকশায় তুলে নিয়ে মাসদাইর এলাকায় বাড়ির সামনে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত অবস্থায় শুভকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ওই নৃশংসতার একটি ভিডিও হাতে এসেছে একাত্তরের। এতে দেখা যাচ্ছে, স্থানীয় এ্যাপোলো নামে একটি ক্লিনিকের সামনে কয়েকজন যুবক দানিয়ালকে এলোপাথাড়ি কোপাচ্ছেন। এসময় বেশ কয়েকজন ব্যক্তিকে দাঁড়িয়ে ওই ঘটনা প্রত্যক্ষ করতে দেখা গেছে। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তসলিম আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান চলছে।

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর