বসতঘরের সামনে গাঁজা চাষ, গাছসহ কারবারি গ্রেপ্তার

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসতঘরের সামনে চাষ করা ১৭টি গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার ভীমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. ফজলু শেখ (৪২) বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর (গোড়ারপাড়া) গ্রামের মো. সৈয়দ আলী শেখের ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, ভোরে গোপন খবরের ভিত্তিতে বালিয়াকান্দি থানার ভীমনগর গ্রামে অভিযান চালায় ডিবি। এসময় ফজলু শেখের বসতঘরের প্রবেশদ্বারের সামনে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যার খবরের সত্যতা মেলে।

ওসি জানান, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ফজলু শেখকে গ্রেপ্তার করা হয় এবং তার ঘরের সামনে থেকে ৩ কেজি ওজনের ১৭টি ছোট-বড় কাঁচা গাজার গাছ সমূলে উৎপাটন করে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) সনজিব জোয়াদ্দার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানান ওসি। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

 

একাত্তর/জো
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর