বাজারে সোনারগাঁয়ের রসালো লিচু

আপডেট : ১৭ মে ২০২৪, ০৬:২১ পিএম

বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রসালো লিচু। অন্য অঞ্চলের লিচুর তুলনায় এখানকার লিচুর কদর বেশি। তবে দাম বেশ চড়া। এ বছর খরা ও সময়মতো বৃষ্টি না হওয়ায় লিচুর ফলন কিছুটা বিপর্যয় হয়েছে। তাই দাম নিয়ে কিছুটা শঙ্কায় চাষিরা।

অবশ্য কৃষি কর্মকর্তা বলছেন, লিচুর দাম বেশি হওয়ায় চাষিরা লাভবান হবেন।

সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে লিচু। রাত জেগে পাহারা দিচ্ছেন বাগানিরা। আর বাদুড় ও কাকের উপদ্রব ঠেকাতে নেয়া হয়েছে নানান ব্যবস্থা।

এখানকার বাগানে সাধারণত কদমী, মোজাফফরপুরী, চায়না-৩, এলাচি ও পাতি লিচুর চাষ হয়। তবে কদমী লিচুর প্রতি আগ্রহ বেশি চাষিদের। প্রতিবছর একেকটি বাগান থেকে এই লিচু ৫ থেকে ৬ লাখ টাকায় বিক্রি হয়। তাই কোথাও জায়গা পেলেই এই লিচুর চাষ করেন চাষিরা।

চাষিরা জানান, এই লিচুর স্বাদ যেমন ভালো তেমনি আগে বাজারে বিক্রির কারণে বেশ ভালো দামও পাওয়া যায়।

লিচুর মধ্যে সবার আগে পাকে বাদামি বা পাতি লিচু। ১০০ পাতি লিচু বিক্রি হয় ৫শ’ থেকে ৬শ’ টাকায়। আর কদমি লিচু ৫০০ থেকে ৭০০ টাকা এবং বোম্বাই লিচুর দাম ৪০০ থেকে ৫০০ টাকা।

এরই মধ্যে পাতি লিচু বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে খরার কারণে লিচু নষ্ট হওয়ায় দাম নিয়ে শঙ্কা রয়েছে। 

সোনারগাঁ উপজেলার কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, অন্যান্য অঞ্চলের চেয়ে এখানকার লিচু এক মাস আগেই বাজারে আসে। এবছর টানা তাপপ্রবাহে ফলনে কিছুটা বিপর্যয় হলেও চাষিরা লাভবান হবেন।

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৫টি গ্রামে প্রায় ৬৮০টি লিচুর বাগান রয়েছে। আর এবছর ১১০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ হেক্টর বেশি। ৭০০ থেকে ৭৫০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে।

 

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর