রাজবাড়ীতে ভোটকেন্দ্রের সামনে যুবককে কুপিয়ে জখম

আপডেট : ২১ মে ২০২৪, ১১:২০ এএম

উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ীর একটি ভোটকেন্দ্রের সামনে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ হাতুড়িসহ এক যুবককে আটক করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ইচারা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. হাসান। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিনবাড়ি গ্রামের বাসিন্দা এবং চেয়ারম্যান প্রার্থী  আবুল কালাম আজাদের (আনারস) সমর্থক। আটক যুবকের নাম নাহিদ বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বি প্রার্থী এহসানুল হাকিম সাধনের (মোটরসাইকেল) সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। 

তার আরও অভিযোগ, ওই ঘটনা ছাড়াও সোনাপুর এলাকায় আরও দুই জনে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাদেরও হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। 

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, এ ঘটনায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

একাত্তর/এসি
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর