ব্যবসায়ীর বাড়িতে দাফনের সরঞ্জাম, ভিডিওতে যা দেখা গেলো

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:১৭ পিএম

মেহেরপুরে এবার এক ব্যবসায়ীর বাড়ির সমানে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ওই বাড়ির সিসি ক্যামেরায় এ ঘটনার একটি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে জেলার গাংনী উপজেলার চৌগাছা গ্রামের বস্তা ব্যবসায়ী জয়নাল হোসেনের বাড়ির সামনে থেকে পুলিশ এই বস্তুগুলো উদ্ধার করে।

জয়নাল জানান, সকালে তিনি বাড়ির মেইন গেইটের সামনে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও হাতে লেখা প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট দেখতে পান। চিরকুটে দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগের জন্য। 

চিরকুটের বরাত দিয়ে তিনি বলেন, যোগাযোগ করা না হলে গুলি করে হত্যা করা হবে। 

এদিকে রোববার দিবাগত রাতে ওই বাড়ির সিটি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে, লুঙ্গি ও টিশার্ট পড়া এক ব্যক্তি মুখে মাস্ক পড়ে রাতের কোনো এক সময় বস্তুগুলো বাড়ির সামনে রেখে যাচ্ছেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ভয়-ভীতি দেখিয়ে কেউ স্বার্থ হাসিল করতে চাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। 

এর আগে উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামের শ্রমিক লীগ নেতা সুমন ইসলামের বাড়িতে থেকে চাঁদা চেয়ে বোমা সদৃশ বস্তু ও দাফনের সরঞ্জাম পাঠায় দুর্বৃত্ত। সঙ্গে ছিল হাতে লেখা একটি চিঠিও। 

প্রাণনাশের হুমকি দিয়ে চিঠিতে লেখা হয়- দোকান খুলতে হলে দুই লাখ টাকা দিতে হবে। অন্যথায় গ্রাম ছাড়তে হবে।

থানা পুলিশ এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা বললেও তার কোনো কিছুই হয়নি। 

একাত্তর/এসি
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
মানসিক অবসাদ আর ক্লান্তিতে ভেঙে পড়া চোখ দুটোয় কেবলই শূন্যতা। কখনও আনমনে চেয়ে থাকেন তেঁতুলবাড়িয়া সীমান্তের কাঁটাতারের দিকে, কখনও আবার ডুকরে কেঁদে ওঠেন অজানা কোনো আতঙ্কে। গত একটা সপ্তাহ ধরে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর