রাজবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২২

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের পাল পাড়ায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তেঁতুলিয়া গ্রামের ইয়ারুল শেখ (৩৫), শিমুল শেখ (৩৪), মামুন (২২), নুরু ইসলাম (৩৫)। তাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া মিন্টু ও লালন প্রামানিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া গ্রামের মৃত সুবোধ পালের ছেলে সুশীল পাল বহরপুর গ্রামের দড়িপাড়া গ্রামের জুয়েল শেখের কাছে মাটি বিক্রি করে। তার ভাই শুশান্ত পাল গোহাইলবাড়ি গ্রামের সোহাগ মিয়ার কাছে মাটি বিক্রি করে। শনিবার সকালে জুয়েল ভেকুসহ তার ১০ থেকে ১২ জন লোক নিয়ে মাটি কাটতে যায়। এসময় সোহাগের লোকজন মাটি কাটতে বাধা দেয়। এ নিয়ে বিতণ্ডার জেরে সংঘর্ষ শুরু হয়।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ৯ জনকে আটক করা হয়েছে।

একাত্তর/আরএ
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর