রাজবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

রাজবাড়ীতে আলাদা দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পাংশা ও কালুখালিতে আলাদা দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- জেলার কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস  সালাম শেখের ছেলে সোহান (২), ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মণ্ডলের ছেলে হুসাইন (৩)।

শিশুদের পরিবারের বরাতে জানা যায়, দুপুরে খেলার করার সময় হটাৎ করেই বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শিশু দুটি। এ সময় স্বজন ও স্থানীয়রা পুকুর থেকে তাদের উদ্ধার করে পাংশা সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এনামুল হক তাদের মৃত ঘোষণা করেন। 

ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে জমা দেওয়া...
চলতি বছরের শুরুতে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ফিনালিসিমা’- যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের। কিন্তু ইরান ও মার্কিন-ইসরাইলি সামরিক...
এবারের বিশ্বকাপে একদল ফুটবল ভক্তের অংকটা একদম পরিষ্কার ও সরল- আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলবে, সমর্থন করতে হবে সেই দলকেই! এই ‘অ্যান্টি-আর্জেন্টিনা’ বা আর্জেন্টিনা-বিদ্বেষী হিড়িকের চক্করে পড়ে ভক্তরা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর