ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য নেই: ভ্যান্স

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ব্যাপক আসন হারানোর বিষয়ে নিজের আগের মন্তব্যের ব্যাখ্যায় তিনি এ কথা বলেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন,‘এ বিষয়ে আমার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো দূরত্ব নেই।’

এর আগে গত নভেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টিকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।

শুক্রবার ট্রাম্প বলেন, তিনি ভ্যান্সকে জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। বরং ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন শহরগুলোর দুর্নীতির দিকে মনোযোগ দেওয়া উচিত।

ইরান যুদ্ধের প্রভাব তুলে ধরে ভ্যান্স বলেন, ‘এর রাজনৈতিক মূল্য দিতে হয়েছে। জ্বালানি তেল ও জ্বালানির দাম বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধির কারণ শুধু মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নয়, বরং কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোয় প্রয়োজনীয় বিনিয়োগ না করার ফলও এটি।’

সূত্র: আল-জাজিরা 

একাত্তর/কেআই
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ফিলিপাইনে পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ম্যানিলায় পা রাখার আগেই সেখানে তীব্র...
বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় পুরো বিশ্ব! চলতি সপ্তাহেই চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে প্রথমবারের মতো মুখোমুখি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের তিন...
ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক আলোচনা থমকে থাকা এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার প্রেক্ষাপটে অঞ্চলটিতে...
মধ্যপ্রাচ্যের বালুকাবেলায় শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাত কি তবে এবার ইউরোপের মাটিতেও আছড়ে পড়তে চলেছে? সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ এবং তেহরানের আক্রমণাত্মক বার্তায় ইউরোপজুড়ে ঠিক এমনই এক...
পটুয়াখালীর গলাচিপায় ভোকেশনাল নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষায় ৪৭ শিক্ষার্থীর মধ্যে একজনের মূল উত্তরপত্র (খাতা) পাওয়া যায়নি।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ফিলিপাইনে পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ম্যানিলায় পা রাখার আগেই সেখানে তীব্র...
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। 
আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের জন্য দারুণ স্বস্তির খবর! চোয়ালের চোট ও অস্ত্রোপচারের ধাক্কা সামলে অবশেষে জাতীয় দলের জার্সিতে ফিরছেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। মঙ্গলবার কর্ডোবায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর