রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২ 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে সংশ্লিষ্ট থানাগুলোতে ৪১টি মামলা করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
এর আগে, শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগ থেকে ৭৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, গুলশান বিভাগ থেকে ৩০ জন, রমনা বিভাগ থেকে ১৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে আসামিদের কাছ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকদ্রব্যের মধ্যে তিন হাজার ৫২০ পিস ইয়াবা, ৯৬ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল এবং ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

একাত্তর/কেআই
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি অবিস্ফোরিত ককটেল, দুই হাজার...
রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। 
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, বিস্ফোরকসদৃশ সামগ্রী ও...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মার্কিন বাহিনীর ওপর আক্রমণ চালাতে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। 
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।...
একটার পর একটা হারে দুঃসময় যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরে ৯৬ বছরের পুরোনো বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছে ইংলিশ ক্লাবটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম ১২...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর