সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৭:৫১ পিএম

ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন সময় সংবাদের প্রতিনিধি। সোমবার সকালে ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী তার ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাঙচুর করেন।

সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ জানান, গত ২৭ জুন রাতে সরকারি গাড়ী নির্বাহী প্রকৌশলী ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন- এমন অভিযোগে স্থানীয় এক সাংবাদিক তাকে ফোন করে বক্তব্য নেন। ওইদিন রাতে ওই সাংবাদিকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ অবৈধ ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে সোমবার সকালে সময় সংবাদের প্রতিনিধি তার নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর অফিসে গেলে তিনি ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তিনি সময় সংবাদের ক্যামেরা ও সাংবাদিকসহ চিত্র সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে তাদের লাঞ্ছিত করেন। 

খবর পেয়ে ঝিনাইদহের কর্মরত সাংবাদিকরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। পরে অফিসের সামনে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবীতে বিক্ষোভ করেন তারা।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এ ঘটনার বিচার এবং নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেছেন সাংবাদিকরা।

অভিযোগের বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

 

একাত্তর/জো
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর