দু'শো বছরে মাইকেল!

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:০৫ এএম

বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা কবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মজয়ন্তী বৃহস্পতিবার। এ উপলক্ষে কবির বাস্তুভিটা যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদতীরে, সাগরদাঁড়িতে বসেছে সপ্তাহব্যাপী মধুমেলা। মেলা ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে কেশবপুরসহ আশপাশের এলাকায়।

১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন মাইকেল। আধুনিক বাংলা কবিতার এই জনক বাংলা সাহিত্যে সনেট, চতুর্দশপদী কবিতা ও মহাকাব্য সৃষ্টি করেছেন।

জমিদার ঘরে জন্ম নিয়েও সাহিত্যকে ভালোবেসে সমাজ সংসার থেকে পেয়েছেন বঞ্চনা আর যন্ত্রণা। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মারা যান মহাকবি।

এ বছর তার ২০০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। তাকে স্মরণ করতে এবারও আয়োজন হয়েছে সপ্তাহব্যাপী মধু মেলার। মেলাকে ঘিরে উৎসবে মেতেছেন কেশবপুরসহ আশপাশের এলাকার মানুষ।

প্রতিবছর মধুকবির জন্মজয়ন্তী বেশ ঘটা করেই উদযাপন করেন মধু গবেষকরা। এবারও তারা সোচ্চার মধুসূদন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে।

এদিকে মধুমেলাকে ঘিরে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানানা, ৩৬টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরদারি করা হচ্ছে।

মেলায় বিনোদনের নানা আয়োজন ছাড়াও প্রতিদিন মঞ্চে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৭ জানুয়ারি শেষ হবে এই মেলা।

একাত্তর/আরএ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীকে প্রক্সি ওয়ারের (প্রক্সি যুদ্ধ) দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। 
কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে কুড়িগ্রাম জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়।
‘মোদের গরব মোদের আশা, আ–মরি বাংলা ভাষা’সহ অনেক গানের রচয়িতা, বাংলা সাহিত্যের পঞ্চকবির একজন অতুলপ্রসাদ সেন। অথচ সই অতুলপ্রসাদের সমাধিসৌধ পড়ে আছে অযত্ন আর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর