অস্ত্র মামলায় জামায়াতের আমিরের ১৭ বছর কারাদণ্ড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম

ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলামকে দুইটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামী তাজুল ইসলাম কোটচাঁদপুর পৌরসভার মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামি তাজুল ইসলাম নিজ বাড়িতে দলীয় লোকজন নিয়ে আইনশৃঙ্খলা অবনতিমূলক কার্যক্রমের পরিকল্পনা করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গেলে দলীয় অন্যান্য লোকজন পালিয়ে গেলেও আসামি তাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামীর স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে একটি দেশীয় এলজি শটগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে কোটচাঁদপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর আসামি মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামীকে অস্ত্র আইনের দুইটি ধারায় ১০ ও ৭ বছর করে মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

একাত্তর/জো
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর