নড়াইল ও কুমিল্লায় গরমে অসুস্থ ১৯ শিক্ষার্থী, অজ্ঞান ১০

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পিএম

নড়াইল ও কুমিল্লা প্রচণ্ড গরমে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে ১০ জন। পরে স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করার পর বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্কুল খোলার দ্বিতীয় দিনে তীব্র গরমে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ছয় জন জ্ঞান হারিয়ে ফেলে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ওই স্কুল একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার দুপুরের দিকে উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়টির অধ্যক্ষ অনিন্দ্য সরকার জানান, তীব্র গরমের কারণে সকাল ১০টা থেকেই অনেক শিক্ষার্থী অসুস্থ বোধ করছিল। বেলা ১২টা পর্যন্ত সাত জন অসুস্থ  হয়ে পড়লে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে বিদ্যালয়ে চিকিৎসক এনে তাদের চিকিৎসা দেওয়া হয় এবং সুস্থ করা হয়। 

তিনি বলেন, এ ঘটনার পর লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে সোমবার একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। 

এদিকে তীব্র তাপদাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার দুপুরে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার জানান, সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। এদিন বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক শিক্ষার্থী গরমে হাঁসফাঁস করতে থাকে। এক পর্যায়ে দ্বিতীয় ঘণ্টা চলাকালে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবককে ডেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ বলেন, ওই বিদ্যালয় ছুটি দিতে বলা হয়েছে। এছাড়া আর কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাইনি।

একাত্তর/এসি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর