ইসকনের ৬৩ ভক্তকে ভারত যেতে দেয়নি বেনাপোল ইমিগ্রেশন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ৬৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

শনি ও রোববার দেশের বিভিন্ন জেলা থেকে এসব ভক্তরা ভারতে যেতে বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। দিনভর অপেক্ষার পর বিকেলে পরে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ফিরে আসেন তারা। 

এ ব্যাপারে যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হন নাই। 

তবে ভারত যাত্রার উদ্দেশে বেনাপোলে আসা ইসকনের ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেক পোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সন্দেহজনক যাত্রা’ মনে করে তাদের ভ্রমণ রোধ করা হয়েছে।

একাত্তর/এসি
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর