কুমারখালীতে সেতুর টোল আদায় পরিদর্শনে গিয়ে তোপের মুখে কর্মকর্তারা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সৈয়দ মাসুদ রুমী সেতুতে দীর্ঘ ২০ মাস পর টোল আদায়ের প্রস্তুতি নিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন, পুলিশ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা টোল প্লাজা এলাকা পরিদর্শনে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষোভের মুখে কর্মকর্তারা স্থান ত্যাগ করতে বাধ্য হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট থেকে এই সেতুতে টোল আদায় বন্ধ ছিলো। দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর আগামী ১০ এপ্রিল থেকে পুনরায় টোল আদায়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিকেলে টোল প্লাজা এলাকা পরিদর্শনে যান জেলা প্রশাসন, পুলিশ, সওজ এবং ইজারাদার ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল। পরিদর্শন শেষে কর্মকর্তারা টোল প্লাজার কার্যালয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় বসেন।

সভা চলাকালেই শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, সিএনজিচালক ও স্থানীয় বাসিন্দারা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। 

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন টোল বন্ধ থাকায় যে জনস্বস্তি তৈরি হয়েছে, তা বজায় রাখতে হবে। একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে বৈঠক অসমাপ্ত রেখেই কর্মকর্তারা টোল প্লাজা এলাকা ছেড়ে চলে যান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই গুরুত্বপূর্ণ সেতুটিতে সাধারণ যানবাহন থেকে কোনো টোল আদায় করা হচ্ছিলো না। আগামী ১০ এপ্রিল থেকে পুনরায় টোল আদায়ের যে প্রাথমিক সিদ্ধান্ত ছিলো, আজকের বিক্ষোভের পর তা কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, জনস্বার্থ বিবেচনা না করে হঠাৎ টোল আদায়ের এই সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর