কুষ্টিয়ায় পুলিশ পাহারায় পীর শামিমের দাফন সম্পন্ন

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যায় ‘শামিমের দরবার শরিফ’-এর প্রধান আব্দুর রহমান ওরফে শামিমের (৬৫) দাফন পুলিশ পাহারায় সম্পন্ন হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে ময়নাতদন্ত শেষে বিকেল চারটায় পুলিশ পাহারায় লাশবাহী অ্যাম্বুলেন্সটি এলাকায় পৌঁছালে উৎসুক জনতা ভিড় জমান। নিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে।

ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, শামিমের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মাথা, ঘাড় ও পিঠে গভীর ক্ষত ছিলো। তাদের মতে, গুরুতর আঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকালে ‘সত্যের সন্ধানে ফিলিপনগর’ নামের একটি ফেসবুক পেজ থেকে শামিমের একটি পুরনো ওরসের ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে ‘ধর্ম অবমাননাকর’ বক্তব্য ছিলো বলে দাবি করে বিক্ষুব্ধ হয়ে ওঠে কিছু মানুষ। উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে তারা দারোগার মোড় এলাকায় অবস্থিত তার দরবার শরিফে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মব দরবারটিতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় পীর শামিম ও তার ভক্তদের ওপর হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত শামিমের বিরুদ্ধে এর আগেও ধর্ম অবমাননার অভিযোগ ছিলো। ২০২১ সালে একই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। স্থানীয়দের দাবি, জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় আসার পর তিনি পুনরায় বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাফন চলাকালেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে প্রশাসন।

একাত্তর/এসি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধা ও দৃঢ়...
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমানায় স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর