শেরপুরে ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৬:৩০ পিএম

শেরপুরের শ্রীবরদীতে চোরাই পথে নিয়ে আসা ১১০ বস্তা ভারতীয় চিনিসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় গোডাউন মালিককেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার পৌর শহরের মুন্সিপাড়া মসজিদ সংলগ্ন ইমান আলীর গোডাউন ও মিনি ট্রাক থেকে চিনিগুলো জব্দ করা হয়।

শুক্রবার মামলা দায়েরের পর আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ইমান আলী (৩৫) উপজেলার মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌরসভার মুন্সিপাড়া গ্রামে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি গোডাউনে নামানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ারুল সঙ্গীয় ফোর্স নিয়ে গোডাউনে অভিযান চালায়।

এসময় গোডাউন ও মিনি ট্রাক থেকে ১১০ বস্তা চিনি এবং পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন তারা। একই সাথে আটক করা হয় গোডাউনের মালিক ইমান আলীকে।

এ ঘটনায় শুক্রবার তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

একাত্তর/আরএ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর