আগুনে বন পুড়িয়ে গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্ত

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:০৩ পিএম

শেরপুরের গারো পাহাড়ের বিভিন্ন জায়গায় হঠাৎ করেই দিনে ও রাতে শুকনো পাতায় আগুন জ্বালিয়ে দিচ্ছে একদল দুর্বৃত্ত। আর এই আগুনে পুড়ে যাচ্ছে আশপাশের চারা গাছ, মরছে কীটপতঙ্গ। অভিযোগ, আগুন জ্বালানোর সেই জায়গা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তজুড়ে গারো পাহাড়। আর এই পাহাড়ের ভেতর থেকে দিনে কিংবা রাতে এখন প্রায়ই ভেসে আসছে ধোঁয়া।

স্থানীয়রা বলছেন, সীমান্ত সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়েই শাল-গজারীর বাগানের বিভিন্ন জায়গায় চলছে আগুন লাগানোর মহোৎসব।

তাদের অভিযোগ, আগুনের এই লেলিহান শিখায় পুড়ছে বনের কীট-পতঙ্গ, গাছপালা, লতা-গুল্মসহ ছোট ছোট চারা গাছ। আর আগুন দিয়ে রাতের অন্ধকারে বনের মূল্যবান গাছ চুরি করছে একটি চক্র।

এতে চারাগাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় বনের স্বাভাবিক বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য হুমকিতে পড়ছে, বলছেন তারা।

বনরক্ষীরা বলছেন, শুষ্ক মৌসুমে বনের ঝরা শুকনো পাতায় প্রতিবছরই এমন আগুনের ঘটনা ঘটে। আর স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে কাজ করছেন তারা।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিমের দাবি, প্রয়োজনীয় জনবলের অভাবে প্রায়ই বনের নিরাপত্তা ব্যাহত হচ্ছে। তারপরেও বন রক্ষায় সাধ্যমতো চেষ্টা করছে বন বিভাগ।

তিনি বলেন, আমাদের কর্মী খুবই সীমিত। তারপরও এই বিশাল বন রক্ষায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে, দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মেরাজ উদ্দিন বলেন, আমরা বন বিভাগসহ, সরকার ও সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানাই, এই আগুন যারা দিচ্ছে- দ্রুত তাদের ধরে শাস্তি দেয়া হোক।

বন বিভাগের তথ্য মতে, শেরপুর জেলায় বনভূমি রয়েছে প্রায় ২০ হাজার একর।

একাত্তর/আরএ
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর