উঠান থেকে তুলে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৫:০৩ পিএম

গাইবান্ধার গভীর রাতে ঘরের বাইরে উঠানে এসে মোবাইল ফোনে কথা বলার সময় এক নারীকে জোর করে তুলে পাশের একটি বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তিন যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে জেলার সাঘাট উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী মণ্ডলাপাড়া এলাকার বুরুঙ্গী বিলে এই ঘটনা ঘটে। 

আটকরা হলেন, গাছাবাড়ী মধ্যপাড়া এলাকার লাবু মিয়া (২৫), নীরব মিয়া (২০), স্বাধীন ব্যাপারী (২২)। তবে বোনারপাড়া এলাকার বিপ্লব ওরফে ডিপজল (২৪) এসময় পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১২টার দিকে ওই নারী শোবার ঘর থেকে উঠানে এসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা যুবকরা তার মুখ চেপে ধরেন। পরে তাকে জোর করে বুরুঙ্গী বিলের একটি নির্জন জায়গায় তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী নারী জানান, ধর্ষণের পর অভিযুক্তরা তার কাছে থাকা মোবাইল ফোন এবং নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেন। গভীর রাতে বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে লাবু, নীরব ও স্বাধীন নামের তিন যুবককে হাতেনাতে আটক করেন। পরে তাদের একটি ঘরে আটকে রেখে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দেওয়া হয়। শনিবার সকালে সাঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে এবং ভুক্তভোগী নারীকে পুলিশ হেফাজতে নেয়। 

সাঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানবলেন, ৯৯৯ নম্বর থেকে কল পাওয়ার পরপরই পুলিশের একটি দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে একজন পালিয়ে গেছে, তাকেও আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় স্বর্ণের কলসি ও পুতুল পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নাসিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছেন স্থানীয় এক কথিত তান্ত্রিক (কবিরাজ)। জনমানবহীন স্থান...
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কিছু অঞ্চলে হাম রোগের প্রাদুর্ভাবের মুখোমুখি হলেও, পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে...
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
সরকারের নেয়া কার্যক্রম দেশের সব জায়গায় ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখভালের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় দলের সভায় সাত মন্ত্রণালয়ের কার্যক্রম মুল‍্যায়ন করে এই নির্দেশ দেন তিনি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর