বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত চার, আহত সাত

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১১:০১ এএম

বগুড়ায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছন আরও সাত জন। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কাভার্ডভ্যান চালক বরিশাল হিজলার মো. হৃদয় (২২), তার আত্মীয় নীলফামারীর ডোমার উপজেলার নতুনপাড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জেসমিন (৩৫), বগুড়া সদরের সুত্রাপুর এলাকার শামীম হাসান (৪৫) ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল হান্নান।

আহতরা হলেন নওগাঁ সদরের মো. শাওন  হোসেন (৩০), মো. বাবুল মিয়া (৩৫), বরিশালের হিজলার মো. আলিফ (৩৫), বগুড়া সদরের  মো. রেজাউল করিম  (৪৫), কাহালু উপজেলার মো. সুজন মিয়া  (৩৫) ,  শেরপুর উপজেলার মোহাম্মদ সৈকত (১৮) ও রংপুরের ডিমলা উপজেলার মো. অমিত (১০)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিলো। আর হৃদয়ের কাভার্ড ভ্যানে পরিবারসহ নীলফামারী থেকে ঢাকায় যাচ্ছিলো জেসমিন নামে ওই নারী। রাত সাড়ে তিনটার দিকে বগুড়ার বেতগাড়ী এলাকায় বাসটির লেনে বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যান এলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে  কাভার্ড ভ্যানের চালক, তার বোনসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন জানান, আহতরা চিকিৎসা নিচ্ছেন। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

কুন্দারহাট হাইওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী বলেন, বাস ও কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে আছে। 

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর