চাঁপাইনবাবগঞ্জে চাল চুরির অভিযোগে চেয়ারম্যান অবরুদ্ধ

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে দুস্থ ও অসহায়দের জন্য বরাদ্দ ভিজিএফের চাল ওজনে কম দেওয়া, চুরি এবং কার্ড থাকা সত্ত্বেও চাল না দেওয়ার অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল লতিফকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা সাত ঘণ্টা ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ ছিলেন জামায়াত সমর্থিত এই চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে পাঁচ হাজার ২৪০টি পরিবারের মধ্যে চাল বিতরণের কথা ছিলো। নিয়ম অনুযায়ী প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ভুক্তভোগীদের অভিযোগ, তাদের প্রত্যেককে দুই কেজি করে চাল কম দেওয়া হয়েছে।

শুধু চাল কম দেওয়াই নয়, প্রায় দুই শতাধিক দুস্থ মানুষের হাতে ভিজিএফ কার্ড থাকলেও শেষ পর্যায়ে তাদের জানানো হয় চাল শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন চালবঞ্চিত গ্রামবাসী। তাদের অভিযোগ, চেয়ারম্যান চাল চুরি করে বাইরে বেচে দিয়েছেন। এই অভিযোগে তারা চেয়ারম্যানকে পরিষদের ভেতরেই অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এদিকে চাল চুরির অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, আমি কোনো চাল চুরি করিনি। বিতরণে কিছু অনিয়ম হওয়ার কারণে চালের সঙ্কট হয়েছে।

জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ জামায়াত সমর্থিত হলেও দলের কোনো পদে নেই।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর