প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘরে হাসি ফুটলো দুর্গাপুরের সুধিনী মান্দার মুখে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

‍‘আমি আজ ভীষণ খুশি ও আনন্দিত। এতোদিন আমার নিজের কোনো ঘর ছিলো না, তাই আমাকে অনেক কষ্ট করে দিন কাটাতে হয়েছে। আমি দিন আনি দিন খাই—নিজের সামর্থ্যে একটি ঘর বানানোর মতো অবস্থা আমার কখনোই ছিলো না। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন, এতে আমি যে কতোটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়’-  নতুন ঘর পেয়ে এভাবে কথাগুলো বলছিলেন নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার পরাভিটা গ্রামের হতদরিদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠী নারী সুধিনী মান্দা (৬০)। 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ এলাকার উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের এ ঘর উপকারভোগীর কাছে  হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা- ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান এই সরকার মানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করছে। আপনারা জানেন, এই অঞ্চলে যারা গারো, হাজং আদিবাসী তথা নৃগোষ্ঠী আছেন, তারা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া। যেমন উনার মুখ থেকেই শুনলেন, উনার কোনো ঘর ছিল না। তো আমরা চেষ্টা করছি প্রকৃত অর্থে যারা গৃহহীন, তাদেরকে ঘর প্রোভাইড করার জন্য। আমরা এই এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বাংলাদেশের এই ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের জন্য একটা স্পেশাল প্রকল্প নিয়েছিলেন।  সেই প্রকল্পের অংশ হিসেবে আমাদের দুর্গাপুর এবং কলমাকান্দায় গৃহহীনদের গৃহ দেওয়া হচ্ছে।

পানির অব্যবস্থাপনা ও সঙ্কট দূর করতে পাহাড়ি অঞ্চলের পাঁচটি ইউনিয়ন কুল্লাগড়া, দুর্গাপুর সদর,লেঙ্গুরা,খারনৈ ও  রংছাতি এ সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মাণ করা হয়েছে প্রায় ৬০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের দুটি অস্থায়ী সেতু। তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত পাশাপাশি নির্মিত সেতু দুটির একটি দিয়ে মানুষ নদীর এক...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নেত্রকোণার দুর্গাপুরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় ও ১০...
‘ঘর ভাঙা আছিল, পলিথিন দিয়া রাখতাম। ঘরের ভাঙা দিয়া পানি পড়ত। আমরা আগে অনেক কষ্টে আছিলাম। এখন আমারারে একটা ঘর দিল কায়সার বাবা। আমরা এখন খুশি। এখন শান্তিতে থাকবাম।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড...
বরগুনার আমতলীতে ঘুষ লেনদেনের অভিযোগে রুবেল খান নামের এক পৌর উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার কাছ থেকে উদ্ধার করা এক লাখ টাকার নোটের নম্বরের সঙ্গে আগে থেকে চিহ্নিত ঘুষের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর