ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

আপডেট : ১৪ মে ২০২৪, ০৯:২৫ পিএম

ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় দীর্ঘ পাঁচ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে আসার মধ্য দিয়ে আমদানি শুরু হয়।

ভারতের মা ভারতি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন রপ্তানি করেছে। বগুড়ার আরএস ইন্টারপ্রাইজ এই পেঁয়াজ আমদানি করেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন একাত্তরকে বলেন, হিলি বন্দর দিয়ে সাড়ে পাঁচ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো। বগুড়ার আরএস এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে।

আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ আলী বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়ার পর আমদানিকারকরা এলসি করেন এবং ভারতের পেঁয়াজ কেনেন। তবে ৪০ শতাংশ শুল্ক বৃদ্ধি করার কারনে আমদানিকারকরা দেশে পেঁয়াজ আমদানি করলে লোকশানে পড়বেন।

দেশে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ৭ ডিসেম্বর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। এরপর থেকে আমদানি বন্ধ ছিলো।

গত ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর হিলি স্থলবন্দরের ২০ আমদানিকারক ২৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পান।

কেএসএইচ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর