ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে দ্বিতীয় দফা আগুন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পিএম

নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে দ্বিতীয় বারের মতো আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। আগুনে খড়ের ও খড়ি রাখার ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করে।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে পঞ্চগড়র জেলার আটোয়ারী উপজেলার বোদা  পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতখামার নামক এলাকায় সাদ্দামের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে। এর আগে গত বছরের পাঁচ আগস্ট সাদ্দামের পুরো বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

সাদ্দামের মা আনোয়ারা বেগম বলেন, মধ্য রাতে দুর্বৃত্তরা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা দেখে ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। 

তিনি জানান, ওই খড়ের ঘরে ১০ বিঘা জমির খড় রাখা ছিল। স্বামী তিন বছর ধরে বিছানায় পড়ে রয়েছে। পাঁচ আগস্টে আগুন দেওয়ার পর কয়েকটি রুম আমরা সংস্কার করে বসবাস করছি। খড়ের ঘরটি আমাদের ঘর থেকে দূরে ছিল। তবে আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই প্রশাসন এই আগুনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিক। 

আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির প্রাচীর সংলগ্ন একটি খড় ও খড়ি রাখার ঘরে আগুনের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ৩০ ফিট দৈর্ঘ্য ও ১০ ফিট প্রস্থের টিনশেডের ঘরটিতে খড় ও খড়ি রাখা ছিলো।

বোদা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুনে ক্ষতি পরিমাণ এক লাখ টাকা। তবে আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে। 

একাত্তর/এসি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর