প্রশাসন নিয়ে অভিযোগ নেই শমসের মবিনের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সোনালি আঁশ প্রতীকের প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী বলেছেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ নেই। প্রশাসন যেভাবে তার আসনে কাজ করে যাচ্ছে, সেভাবে কাজ করলে নিবার্চন সুন্দর এবং সুষ্ঠু হবে। 

শনিবার সকালে নিজ এলাকা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বেশ কিছু এলাকায় গণসংযোগ করে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, ভোটারদের মধ্যে এখন ভোট নিয়ে আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে। আমি মনে করি এবার ভোটে ভোটারদের উপস্থিতি থাকবে লক্ষণীয়।

শমসের মবিন বলেন, প্রথমে ভোট হবে কি হবে না এমন ভেবেছিলাম। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ভোট নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। দিন যতো গড়াবে, মানুষের আগ্রহ ততো বাড়বে। বিভিন্ন প্রার্থী মানুষের কাছে যাচ্ছেন। আশা করি মানুষ ভোট দিতে আসবেন।

একাত্তর/এসি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর