মৌলভীবাজারে চাচার হাতে দুই ভাতিজি নিহত

আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:১০ পিএম

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই দুই তরুণী মা। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

মঙ্গলবার (৩ জুন) বিকেল পাঁচটার দিকে জেলার কমলগঞ্জ উপজেলার  ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শারমিন আক্তার ও মাছুমা বেগম। তারা ওই গ্রামের আবু মিয়ার মেয়ে।

অভিযুক্তর নাম মাসুক আলী ও তার স্ত্রী রাহেনা বেগম। তারা সম্পর্কে নিহত দুই তরুণীর চাচা ও চাচী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির  জানান, বিকেলে জমি নিয়ে বিরোধে দুই পরিবারের কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে চাচা মাসুক আলী, চাচী রাহেনা বেগমসহ আরও কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাদের ভাতিজি ও তাদের মা হাজেরা খাতুনকে এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলে শারমিন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় মাসুমা বেগমকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এসময় তাদের মায়ের অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে পাঠানো হয়। 

তিনি জানান, ঘটনার পরই মাসুক ও তার পরিবার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। 

একাত্তর/এসি
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর