ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য, দাবি ঢাবি শিক্ষক পর্যবেক্ষক নেটওয়ার্কের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক পর্যবেক্ষক নেটওয়ার্ক। যদিও ভোটে কারচুপি, পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে ছাত্রদল ও ছাত্র শিবির।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষকরা এই মন্তব্য করেন।

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। অনেক ভোটার ভোট দিয়ে বুথের কলম নিয়ে চলে গেছে জানিয়ে তিনি বলেন, পরে বলপয়েন্ট দিয়ে ভোট দিয়েছে ভোটাররা। এসব ব্যালট মেশিন যদি রিড না করতে পারে তাহলে দায় কার?

তিনি বলেন, অনেক কেন্দ্রেই প্রার্থীকে ঢুকতে দেয়া হয়নি। কারণ গেট কিপারদের কাছে যথার্থ তথ্য পৌঁছানো হয়নি। এ ধরনের কিছু অব্যবস্থাপনা না থাকলে আমরা আরও ভরসা নিয়ে এটিকে ভালো নির্বাচন বলতে পারতাম।

৭৮ শতাংশ ভোট পড়েছে জানিয়ে তিনি বলেন, এতো ভোটার আসবে তা হয়তো প্রশাসন ভাবেনি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কম লোকবল নিয়োগ দিয়েছিলো।

নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে নির্বাচটি কেমন হয়েছে এখন পর্যন্ত তা বলার সময় হয়নি। নানান গুজব-অস্থিরতা আছে। প্রশাসনের কিছু বিষয়ে অব্যস্থাপনাও দেখা গেছে। তথ্যের গ্যাপ এবং ভুল বোঝাবুঝিও দেখা গেছে। সবাই যথেষ্ট পোলিং এজেন্ট পায়নি। অনেকেই পাস পেয়েছেন দেরিতে। কেউ কেউ আবেদন করেও পায়নি। এমন কিছু কিছু ঘাটতি ছিল। এগুলো না‌ হলে‌ আরও ভালোভাবে শিক্ষার্থীরা ভোট দিতে পারতো। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গীতিআরা নাসরিরন বলেন, সবকিছু মিলিয়ে আমরা মনে করি না বড়ো কোনো অসঙ্গতি হয়েছে বা অগ্রহণযোগ্য হয়েছে।

একাত্তর/এসি
টাইমলাইন: ডাকসু নির্বাচন-২০২৫
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫১
ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য, দাবি ঢাবি শিক্ষক পর্যবেক্ষক নেটওয়ার্কের
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান জানিয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন, ব্যালেটে কোনো ক্রমিক নম্বর ছিলো না। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর