আবিদ-হামিমের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল, তন্বীর সম্মানে একটি পদ ফাঁকা

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৯:০৩ পিএম

বয়সে যারা অপেক্ষাকৃত বেশি তরুণ তাদের প্রাধান্য দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে জুলাই অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বির সম্মানে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ডাকসুতে এবার ২৮ পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও ছাত্রদল ভিপি, জিএস, এজিএসসহ ২৭ পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

প্যানেল ঘোষণার সময় রাকিবুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বির সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাঁকে সমর্থন জানাচ্ছে ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে।

জুলাই অভ্যুত্থানে আহত হওয়া শিক্ষার্থী সানজিদা আহমেদ ১৮ আগস্ট ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন জমা দেন। সানজিদা তন্বির বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ওই বিভাগে স্নাতক সম্মান শ্রেণিতে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন।

অন্যরা এক সঙ্গে ফরম নিলেও ডাকসু নির্বাচনে একেক সময় একেকজন ফরম নিয়েছেন ছাত্রদলের পক্ষ থেকে। প্যানেল ঘোষণা নিয়েও ছিল নানা গুঞ্জন। সেসব উড়িয়ে দিয়ে ফরম জমা দেবার বর্ধিত সময় শেষ হবার আগে ছাত্রদল ঘোষণা করেছে তাদের বহুল কাঙ্ক্ষিত আবিদ-হামিম প্যানেল।

এই প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে সহসভাপতি (ভিপি), কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক (জিএস) ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

প্যানেল ঘোষণা করে সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এহসানুল ইসলাম, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক পদে মেহেদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক পদে চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক পদে সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে মেহেদী হাসান মুন্নাকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

এ ছাড়া প্যানেলে সদস্যপদে জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান, নিত্যানন্দ পালকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্যানেল ঘোষণার পর ছাত্রদলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যান। সেখানে যাওয়ার আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাঁরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আনাসের কবর জিয়ারত করবেন। এর মধ্য দিয়ে ছাত্রদলের নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই প্যানেল ঘোষণা করল ছাত্রদল। ডাকসুর পাশাপাশি ১৮টি হল সংসদের প্যানেল চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এই প্যানেল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

প্যানেল ঘোষণার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
টাইমলাইন: ডাকসু নির্বাচন-২০২৫
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
২০ আগস্ট ২০২৫, ১৯:১৩
আবিদ-হামিমের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল, তন্বীর সম্মানে একটি পদ ফাঁকা
ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি জায়ান্ট স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
স্বপ্ন ছিল আকাশছোঁয়া, কিন্তু দারিদ্র্যের রুক্ষ বাস্তবতায় সেই স্বপ্নে যখন প্রায় ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই আশার আলো হয়ে দেখা দিলেন এক তরুণ নেতা। অর্থাভাবে ঢাকা ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের এক...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর