রোকেয়া ও অমর একুশে হলে জাল ভোট প্রমাণিত: ছাত্রদল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনেছে ছাত্রদল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-আবিদ-হামিম-মায়েদ পরিষদ এক জরুরি সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন। 

সাংবাদিক সম্মেলনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ বলেন, আমার বিরুদ্ধে প্রচার করা হয়েছে, আমি নাকি কেন্দ্রে প্রবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছি। ভোটগ্রহণের শুরুতেই আমার নামে অপতথ্য দিয়ে বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশাসন বারবার তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আবিদ বলেন, শুধু রোকেয়া হলেই শিবিরের ব্যালট পেপার আগে থেকে ক্রস মার্ক করা ছিলো। একই কাজ অমর একুশে হলেও হয়েছে। দুই জায়গায় তা প্রমাণিত। আমাদের আশঙ্কা এমন আরও হয়েছে। 

তিনি বলেন, জামায়াতের অনেক নেতা আজ ক্যাম্পাসে বাইরে থেকে এসেছে। অনেকের কাছে একাধিক সেন্ট্রাল ব্যালট দেওয়া হয়েছে।

আবিদ বলেন, আমরা আশা করেছিলাম নির্বাচনে প্রশ্ন থাকবে না, আমরা প্রশ্ন রাখতে চাই না। কিন্তু আমরা আশাহত।

ব্যালট কারচুপির অভিযোগ করে এই ছাত্রদল নেতা বলেন, ভোট গণনায় ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করবে। সুষ্ঠু ভোট ও গণনা হলে বাংলাদেশপন্থিদের ভূমিধ্বস বিজয় নিশ্চিত বলেও দাবি করেন তিনি।

এদিকে ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লার অভিযোগ, ডাকসু নির্বাচনে আজকে যতো জামায়াত ও বিএনপিপন্থি শিক্ষকরা দায়িত্ব নিয়েছেন তারাই তাদের সাপোর্ট করেছেন। প্রার্থীদের কাউকে এবং সাংবাদিকদের ভোট গণনায় ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। দুই জন ভিপি পদপ্রার্থী গেট খোলার জন্যে তোরজোড় করছেন। 

একাত্তর/এসি
টাইমলাইন: ডাকসু নির্বাচন-২০২৫
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩
রোকেয়া ও অমর একুশে হলে জাল ভোট প্রমাণিত: ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান জানিয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন, ব্যালেটে কোনো ক্রমিক নম্বর ছিলো না। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর