ডাকসু নির্বাচন ৯ তারিখেই হতে হবে: উমামা ফাতেমা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের প্রতিক্রিয়ায় স্বতন্ত্র ঐক্য পরিষদের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, ডাকসু নির্বাচন ৯ তারিখেই হতে হবে। সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের রায় দেয়ার পর তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান।

এর আগে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী- এ বিষয়েও জানতে চেয়েছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পরে আদেশ স্থগিত করে দেয় চেম্বার আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম রিটটি দায়ের করেছিলেন। রিটকারীর আইনজীবী আদালতে শুনানিতে দাবি করেছেন জিএস প্রার্থী এস এম ফরহাদের ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

ডাকসু নির্বাচন স্থগিতে হাইকোর্টের দেয়া নির্দেশের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, ডাকসু নির্বাচনে হাইকোর্ট টেনে আনা বেঈমানি’। ডাকসু জাতীয় নেতা-নেত্রী তৈরির কারখানা হবে না বলেও হুঁশিয়ার করেন এই ভিপি প্রার্থী।

একাত্তর/এসি
টাইমলাইন: ডাকসু নির্বাচন-২০২৫
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৬
ডাকসু নির্বাচন ৯ তারিখেই হতে হবে: উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান জানিয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন, ব্যালেটে কোনো ক্রমিক নম্বর ছিলো না। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর