মুক্তিযুদ্ধকে হেয় করাদের ডাকসুতে ভোটের সুযোগ দেওয়ার অভিযোগ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধকে হেয় করা যাবে না উল্লেখ থাকলেও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা মুক্তিযুদ্ধকে হেয় করে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্বাচন করার সুযোগ দিয়েছে। শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। এমন অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, এটা সারা দেশের।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এসময় আবিদুল বলেন, নারী শিক্ষার্থীর অধিকার কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয় তা নিয়ে ছাত্রদল জিরো টলারেন্স। 

তার আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রুপ একটিভ রয়েছে। তারা মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন ছাড়াচ্ছে। 

তিনি বলেন, পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবির ও জামায়াতে ইসলামী যেভাবে নারীদের নিয়ে বিরূপ প্রচার করছে তা গ্রহণযোগ্য নয়। ছাত্রদলের নারী প্রার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। নারীদের নিয়ে এই মানসিকতা থেকে সরে আসার আহবান জানিয়েছেন তিনি। 

একাত্তর/এসি
টাইমলাইন: ডাকসু নির্বাচন-২০২৫
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
২৫ আগস্ট ২০২৫, ২১:০২
মুক্তিযুদ্ধকে হেয় করাদের ডাকসুতে ভোটের সুযোগ দেওয়ার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান জানিয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন, ব্যালেটে কোনো ক্রমিক নম্বর ছিলো না। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর