ইশতেহার পূরণে যা যা করার দরকার, তা করবো: আবিদ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

ডাকসু নির্বাচনের ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতি পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমার যাত্রা এখানেই শেষ নয়। অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব, নিজেদের সব টুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব। 

বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ডাকসু নির্বাচনের ফল প্রকাশের পর এটিই তার প্রথম কোন প্রতিক্রিয়া।

পোস্টে আবিদুল ইসলাম লেখেন, ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসব কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে খালেদ মুহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আমি আসলে কোনো দিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত। একের পর এক আন্দোলন-সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে এলো। ইটস ওকে।

তিনি আরও বলেন, এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকেই আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি, সারাদিন সেসব নিয়ে কথা বলেছি। এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনো আশা রাখি।

আবিদ বলেন, মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ না। আমি জানি, আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকুও দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ভাই-বোনদের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই। 

তিনি আরও লেখেন, মাত্র ২০ দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে। অনেকটুকু কাছাকাছি গিয়েছি, কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার যাত্রা এখানেই শেষ নয়, আমার যাত্রা আরো অনেক দীর্ঘ।

নিজেকে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একজন ছাত্রনেতা উল্লেখ করে ডাকসুর এ প্রার্থী বলেন, কথা দিচ্ছি- আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল, তা একজন ছাত্রনেতা হিসেবে প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার, তা আমি করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে। আমরা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব, নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব, এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন।

একাত্তর/এসি
টাইমলাইন: ডাকসু নির্বাচন-২০২৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৫
ইশতেহার পূরণে যা যা করার দরকার, তা করবো: আবিদ
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান জানিয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন, ব্যালেটে কোনো ক্রমিক নম্বর ছিলো না। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর