টিএসসির বাক্স এখনও খোলাই হয়নি, কেন?

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল চারটায়। কিন্তু ভোটগ্রহণের প্রায় সাড়ে তিন ঘণ্টা পার হয়ে গেলে এখনও টিএসসি কেন্দ্রের ব্যালট বাক্স এখনও খোলা হয়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই তথ্য জানিয়েছে ডাকসুর রিটার্নিং কর্মকর্তা। 

তবে কেন ব্যালটের বাক্সগুলো এখনও কেন খোলা হয়নি তা জানা যায়নি। এ নিয়ে ক্যাম্পাস জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এদিকে ইতিমধ্যে ভোট কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল। এমনকি ভোট গণনার সময় একটি ভোট কেন্দ্রে ছাত্র শিবিরের দুই প্রার্থীর অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। জবাবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে, সিসি ক্যামেরা দেখে এ বিষয়ে জানানো হবে। তবে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান টিএসসি ভোট কেন্দ্রে গণনার সময় ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি।

ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা জানান, প্রার্থীদের কাউকে এবং সাংবাদিকদের ভোট গণনায় ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমিসহ ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ গেট খোলার জন্যে তোড়জোড় করেও লাভ হয়নি। তার প্রশ্ন, শিবিরের ভিপি প্রার্থী সাদিক ভেতরে ঢুকলো কী করে?

একাত্তর/এসি
টাইমলাইন: ডাকসু নির্বাচন-২০২৫
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
টিএসসির বাক্স এখনও খোলাই হয়নি, কেন?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান জানিয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন, ব্যালেটে কোনো ক্রমিক নম্বর ছিলো না। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর