ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগের সূচিতেই

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলো, তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের এই আদেশের ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা রইলো না।

এর আগে গত ১৮ নভেম্বর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এইচএসসির সাপ্লিমেন্টারি (পুনঃপরীক্ষা) ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। সোমবার শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগ।

ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার তারিখগুলো হলো:

আইবিএ ইউনিট: পাঁচ ডিসেম্বর ২০২৬ (শনিবার)

বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর ২০২৬ (শনিবার)

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর ২০২৬ (শনিবার)

চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ২২ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)

ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর ২০২৬ (শনিবার)

আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

একাত্তর/এসি
এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকলো না। ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের...
পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল ভালো হবে, তারাও যেন উচ্চশিক্ষায় ভর্তির আবেদন করতে পারে, সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ...
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির...
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন শেষ করে হজযাত্রীদের...
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম...
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং দিন ও রাতের তাপমাত্রা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর