জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন জয়া

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৭:৩০ পিএম

এই বছরের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও সক্রিয় উন্নয়ন কর্মী হিসেবেও খ্যাতি রয়েছে জয়ার। 

শনিবার (১ জানুয়ারি) থেকে শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করবেন বলে শুক্রবার (৩১ ডিসেম্বর) ইউএনডিপি এক বিজ্ঞপ্তিতে জানায়।

ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন বলে জানা গেছে। 

শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগের প্রতিক্রিয়ায় জয়া আহসান বলেন, আমি ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত অন্যদিকে দেশের মানুষের জন্য কাজ করতে পারব ভেবে সম্মানিতও।  

সবাই মিলে বাংলাদেশসহ বিশ্বকে আরো সুন্দর, সহনশীল করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, আমাদের এই সুন্দর পৃথিবী রক্ষার জন্য যেই লক্ষ্যমাত্রা যা এসডিজি নামে নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন: বাংলা সিনেমা: ২০২০’র খরা একুশেও কাটেনি, এবার চোখ ২২ এর দিকে

এসময় তিনি তার কাজের মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করবেন বলেও অঙ্গীকার করেন।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলা আমাদের সবার অঙ্গীকার। এই অঙ্গীকার রক্ষা করতে হলে আমাদের সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে। তবেই কেবল এসডিজি অর্জন করা সম্ভব হবে। নতুন শুভেচ্ছা দূত জয়া আহসানের প্রশংসা করে তিনি বলেন, জয়া একজন জনপ্রিয় শিল্পীই নন, পাশাপাশি তিনি সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। এমন একজন ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়ায় আমরা সৌভাগ্যবান। তার মাধ্যমে আমাদের কথা এখন দেশ ও দেশের বাইরে মানুষকে আরো বেশি করে পৌঁছানো যাবে।  

জয়া আহসান ইউএনডিপির সঙ্গে এসডিজি ছাড়াও দারিদ্র, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, সহনশীলতা, পরিবেশ, জ্বালানি এবং লিঙ্গ সমতা বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবেন।  


একাত্তর/জো 

ঢালিউড থেকে টালিউড এরপর বলিউডেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
জয়া আহসান! দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয় মুখ। গুণের পাশাপশি তাঁর সৌন্দর্য্যও সমানভাবে দ্যুতি ছড়ায়। অনেকেই তাকে বলে বয়স চোরা। তার জন্মদিন এলেই ভক্তদের মধ্যে এমন চর্চা তুঙ্গে উঠে। তবে এ নিয়ে জয়ার...
দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার একেবারে নতুন চরিত্রে নতুন এক ছবিতে যুক্ত হয়েছেন এই নায়িকা। পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির নাম...
ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর