মৌনির কারণে ভারতে তাপমাত্রা বাড়ছে: রণবীর সিং

আপডেট : ০৩ মে ২০২২, ০৮:৫৭ পিএম

অনেকদিন হলো বলিউডে উত্তাপ ছড়াচ্ছেন বাঙালি কন্যা মৌনি রায়। আইটেম গান হোক কিংবা বড় আয়োজনের সিনেমার নায়িকা, সবখানেই তার সরব বিচরণ। 

image


একটি অনুষ্ঠানে সম্প্রতি মৌনির সঙ্গে দেখা হয় রণবীর সিংয়ের। অভিনেত্রী মৌনির উদ্দেশ্যে ‘রামলীলা’র নায়ক বলেন, ‘দেশে তাপপ্রবাহ চলছে, তার মধ্যে আপনি আর আঁচ বাড়াবেন না!’

কথাটি শুনে লজ্জায় মুচকি হাসি দেন মৌনি। থামেননি রণবীর। ফের বললেন, ‘আপনিই যে ভারতে তাপমাত্রা বাড়ার কারণ, বুঝতে পারছি। এবার তো অগ্নি নির্বাপক যন্ত্র প্রস্তুত রাখতে হবে!’

image


এ সময় রঙচঙে ঢিলে শার্টে ছিলেন রণবীর, আর একটি কালো-রূপোলি জমকালো লেহেঙ্গা পরে চেয়ারে বসে ছিলেন মৌনি। তাদের এই মজার কাণ্ড নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

image


রণবীর সিংকে শিগগিরই দেখা যাবে ‘জয়েশভাই জোরদার’ নামের নতুন একটি সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেছেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন গুজরাটি পুরুষের ভূমিকায়। যিনি তার নষ্ট হওয়া কন্যাভ্রূণের জন্য পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। দিব্যাং ঠক্কর পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ১৩ মে।


একাত্তর/এসএ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সাথে তাঁর প্রথম সন্তান...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর