বাংলা সিনেমায় হাওয়া বদলের ডাক

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৯:১৫ পিএম

ঈদের প্রথম দিন থেকে দর্শকের যে জোয়ার শুরু হয়েছিল পরাণের জন্য তার স্রোত যেন চতুর্থ সপ্তাহেও এতটুকুও কমেনি। বরং মুক্তি দিনের চেয়ে প্রায় ছয় গুন বেশি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। অপরদিকে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ‘হাওয়া’।

নির্মাণ খরচের প্রায় তিনগুণ টাকা আয় করে চতুর্থ সপ্তাহেও দাপিয়ে দর্শক টানছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’। ‘হাওয়া’র সঙ্গে পাল্লা দিয়েই সিনেমাটি ইতিমধ্যে জায়গা করে নিয়েছে গত এক দশকের ব্লকবাস্টার সিনেমার তালিকায়। এদিকে পরাণ নিয়েও উচ্ছাস প্রকাশ করেছেন সেলুলয়েডের তারকারা।  

পরাণের প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির পরিচালক আরাফাত জানান, তুলনা মুলক কম খরচে নির্মাণ করা সিনেমাটি ইতিমধ্যে আয়ও করেছে নির্মাণ খরচেরও প্রায় তিনগুন। 

তিনি বলেন, ‘হাওয়া’র সঙ্গে প্রতিযোগীতা নয়, বরং জনপ্রিয়তায় শীর্ষে থেকেই পরাণ ও হাওয়া বদলে দেবে ঝিমিয়ে পরা বাংলা সিনেমার দৃশ্যপট। 

চতুর্থ সপ্তাহেও যখন পরাণ দর্শকের পরাণ কেড়ে নিয়ে হাউজফুল যাচ্ছে তখন সিনেমাটি দেখে তারকারাও প্রকাশ করেছেন তাদের মুগ্ধতা।

image


অপরদিকে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ এগিয়ে চলেছে ঝড়ের গতিতে। চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষিসহ ছবিটির শিল্পী ভাসছেন প্রশংসায়। এ পর্যন্ত সবকটি শো হয়েছে হাউজফুল।

দর্শকরা বলছেন, পরাণের জনপ্রিয়তার জোয়ারের মধ্যে হাওয়া যেন বাংলা সিনেমার হাওয়া বদলের ডাক দিয়েছে। 


একাত্তর/এসি

পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর