দুর্ঘটনায় আহত দ্য কেরালা স্টোরির পরিচালক ও নায়িকা

আপডেট : ১৫ মে ২০২৩, ০৫:১৬ পিএম

ভারতীয় সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। আলোচনা, সমালোচনা আর অশান্তি সবই আবর্তিত হচ্ছে এই সিনেমাটিকে ঘিরে। এমন কি প্রাণনাশের হুমকি পেয়েছেন এ ছবির সংশ্লিষ্টরা। সেই সঙ্গে একের পর এক দেশে নিষিদ্ধ করা হচ্ছে ছবিটি। 

এরি মধ্যেই খবর এসেছে ছবির পরিচালক সুদীপ্ত সেন ও প্রধান অভিনেত্রী আদাহ শর্মা বড়সড় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার মুম্বইয়ের করিমনগরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন সিনেমার পরিচালক ও প্রধান অভিনেত্রী আদাহ। 

যাত্রা পথেই হঠাৎই তাদের গাড়িতে দুর্ঘটনা ঘটে। এতে দুইজনই গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন দুজনে। তবে পথেই একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাদের গাড়ির। গুরুতর চোট পান পরিচালক ও অভিনেত্রী। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার বর্তমানে সুস্থ রয়েছেন তারা।

আরও পড়ুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন ইমরান খান

দুর্ঘটনার কিছু সময় পরই এক টুইটে অভিনেত্রী আদাহ লেখেন, আমি ঠিক আছি। দুর্ঘটনার খবর পেয়ে অনেকে মেসেজ করছেন। আমাদের পুরো টিমই সুস্থ রয়েছে। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। গুরুতর কিছু হয়নি। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।

সেই ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক চলছে। পশ্চিমবঙ্গে এই ছবি নিষিদ্ধ হয়েছে। ছবির কলাকুশলীদের প্রাণনাশের হুমকিও দেয়ার ঘটনাও সামনে আসে। তারপরই এই দুর্ঘটনা পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।


একাত্তর/আরবিএস  

বিতর্কের মাঝেই বলিউড বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’। প্রায় তিনশ’ কোটি রূপী ছুঁই ছুঁই। ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেও সমালোচনাও কম হয়নি দ্য কেরালা স্টোরি নিয়ে। ছবি মুক্তির পর...
শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। হায়দরাবাদে ছবির শুটিং চলাকালে তিনি আহত হয়েছেন। এতে তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তার পরবর্তী...
সড়ক দুর্ঘটনায় আহত মার্কিন অভিনেত্রী অ্যান হেচ মারা গেছেন। মৃত্যুকালে অ্যান হেচের বয়স হয়েছিল ৫৩ বছর এবং তার দুই ছেলে সন্তান আছেন। সড়ক দুর্ঘটনার এক সপ্তাহ পর অভিনেত্রীর মৃত্যু হলো। অ্যান হেচের...
ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আমেরিকান অভিনেত্রী অ্যানে হেচে। এমি পুরস্কার জয়ী এই অভিনেত্রীর অবস্থা সংকটজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।লস এঞ্জেলস পুলিশ জানিয়েছে, শুক্রবার দ্রুত...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর